পালিত হলো জাতীয় ভ্যাক্সিনেশন ডে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার জাতীয় ভ্যাক্সিনেশন ডে পালিত হলো রামনগর ৯ নম্বরস্থিত আয়ুস সেন্টারে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কাউন্সিলর অলক রায়, কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব। এদিন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতদের সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা জানি ভ্যাক্সিনেশন ডে বছরের একটি দিনকে কেন্দ্র করে পালন করা হয় , কিন্তু প্রতিনিয়ত একজন মানুষকে সুস্থ থাকার জন্য সুস্থ রাখার জন্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য এই ভ্যাক্সিনেশন করানো হয়। সেইদিক থেকে জনসাধারণকে সচেতন করার যে ভূমিকা বিভিন্ন সাস্থ্য কর্মীরা পালন করছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান এবং সকলকে তাদের পাশপাশি এধরণের গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে আসা খুবই জরুরি বলে অভিমত ব্যাক্ত করেন। এদিনের অনুষ্ঠানে আশা কর্মী , অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...