আবিষ্কারের দু’ঘণ্টার মধ্যে পৃথিবীতে আছড়ে পড়লো “2022EB5” নামক গ্রহানু

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- গত শুক্রবার একটি গ্রহাণু আবিষ্কার করেছিলেন এক মহাকাশ বিজ্ঞানী। তিনি এই গ্রহাণুর নাম দেন ২০২২ ই বি ৫। এর দু’ঘণ্টার মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়ে গ্রহাণুটি। সেটি অবশ্য ভূপৃষ্টে আছড়ে পড়ার আগেই বায়ুমণ্ডলে প্রায় ধ্বংস হয়ে যায়। আইসল্য়ান্ডের উপর দিয়ে গ্রহাণুটির পোড়া অংশ চলে গিয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পাঁচটি গ্রহাণু আবিষ্কৃত হওয়ার পরেই পৃথিবীতে আছড়ে পড়েছে। ২০০৮ সালে প্রথমবার এই ধরনের গ্রহাণু আবিষ্কৃত হয়। এরপর ২০০৮ সালের অক্টোবরে সুদানের নুবিয়ান মরুভূমিতে আছড়ে পড়ে গ্রহাণুটি। সেটির ওজন ছিল ৮০ টন এবং সেটি ছিল ১৩ ফুট চওড়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...