চাকরি ফিরে পাবার দাবিতে মহাকরণ অভিযান করলো ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নিজেদের চাকরি ফিরে পাবার দাবি নিয়ে রাজ্য মহাকরণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মহাকরণ অভিযান কর্মসূচি হাতে নেয় ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি। এদিন চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা সুবিশাল মিছিলের মধ্য দিয়ে মহাকরণের দিকে অগ্রসর হন , কিন্তু সেখানে পৌঁছতেই বাধে বিপত্তি। সেখানে মোতায়েন করা হয়েছিল রাজ্য পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিলেন এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার। এদিন ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা সংবাদ মাধ্যমকে জানান এটাতো শুধু শুরু আন্দোলন অনেক বাকি আছে , যতদিন অবধি চাকরি ফিরে পাবেন ততদিন অবধি মাঠ কামড়ে পরে থাকবে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা বলে জানানোর পাশাপাশি রাজ্যে গণতন্ত্র নেই ত্রিপুরা এখন নরকে পরিণত হয়ে গেছে , তাছাড়া আমরা শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছি কেন এই পুলিশ মোতায়েন , মুখ্যমন্ত্রী কেন দেখা করতে চাইছেন না বলে প্রশ্ন ছুড়ে দেন এরা। এদিন আন্দোলনস্থল থেকে পুলিশ আন্দোলনকারী ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...