অভিনব কায়দায় অবৈধ গাঁজা পাচার করতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে আটক গাড়ী চালক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নেশা বিরোধী অভিযানে নেমে বুধবার তেলিয়ামুড়া থানা ট্রাফিক দপ্তরের পুলিশের বিশাল সাফল্য। এর নেতৃত্বে ছিলেন ট্রাফিক ডিএসপি বিক্রমজীত শুক্লা দাস এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশবাহিনী।135 কেজি শুকনো গাঁজা সহ পুলিশের জালে আটক বহির রাজ্যের একজন চালক জিতেন্দ্র সিং খবরে প্রকাশ, অন্যান্য দিনের মতো তেলিয়ামুড়া থানার পুলিশ এবং ট্রাফিক ইউনিটের কর্মীরা তেলিয়ামুড়া থানা এলাকা স্থিত শিববাড়ি এলাকায় ভেহিকেল চেকিং-এ বসে বুধবার সাতসকালে। এমন সময় আগরতলার দিক থেকে HP17F9285নম্বরের একটি দূরপাল্লার গাড়িতে সন্দেহবশত তল্লাশি চালিয়ে গাড়ির চাকার ভেতর অভিনব কায়দায় রাখা গোপন একটি কক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয় 135 কেজি শুকনো গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানায়। সেইসঙ্গে গাড়ির চালক জিতেন্দ্রর সিং কে পুলিশ আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে আগরতলার বাইপাস সংলগ্ন এলাকা থেকে এই গাঁজা গুলো লোডিং করা হয়েছে বহিঃরাজ্যে বিহারের পাচারের উদ্দেশ্যে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...