যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরতে শুরু করল রাজ্যের ছাত্রছাত্রীরা

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- অবশেষে ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকারের প্রচেষ্টায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরে ফিরতে শুরু করেছে রাজ্যের ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। আজ ঘরে ফিরল বিলোনিয়া শহরের বনকর এলাকার ডাক্তারি পড়ুয়া ছাত্র দীপ্তনু বৈদ্য। বাড়ি ফেরার সাথে সাথে উদ্বিগ্ন মা এবং আত্মীয়-পরিজনদের সাথে এলাকাবাসীর মধ্যে স্বস্তির কান্নার পাশাপাশি উচ্ছ্বাস দেখা গেল। একে একে দীপ্তনুকে দেখতে বাড়িতে আসছে লোকজন। কিছুক্ষণ বাদে বাড়ি ফিরবেন বিলোনিয়ার আরেক ডাক্তারি পড়ুয়া ছাত্রী মেঘা ত্রিবেদী।ঘরে ফিরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দীপ্তনু এবং তার বাবা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। সম্পূর্ণ সরকারি খরচায় ঘরে ফিরল এই ডাক্তারি পড়ুয়া ছাত্র। ধন্যবাদ জানিয়েছেন সমস্ত সংবাদমাধ্যমকেও। তুলে ধরেন ইউক্রেনে তার দেখা বাস্তব চিত্র।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...