১৮দফা দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস এসটি সেলের ডেপুটেশন প্রদান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের এস টি সেলের উদ্যোগে ১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সদর এস ডি এম এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখুমুখি হয়ে তৃণমূল কংগ্রেস এসটি সেলের নেত্রী পিংকি দেববর্মা বলেন রাজ্যের এডিসি এলাকায় নানা ধরণের সমস্যা চলছে , রাস্তাঘাট, বিদ্যুৎ ,পানীয় জল হোক বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এডিসি এলাকার উপজাতি সম্প্রদায়ের মানুষরা। তাছাড়া বিকল স্বাস্থ্য ব্যবস্থা কেউ অসুস্থ হলে নিয়ে আসতে হয় রাজধানীর প্রধান হাসপাতাল জিবিতে। তাই এই মুহূর্তে রাজ্যের এডিসি এলাকার জনগণ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেদিকে নজর দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে উল্লিখিত দাবিগুলি দ্রুত পূরণ করার আহবান জানিয়েছেন বলে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...