মনু নদীর উপর আরসিসি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মানিকপুর, লংথারাই উপত্যকা, ধলাইয়ে মনু নদীর উপর আরসিসি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে নির্মান হতে সেতুর শিলান্যাস হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রকল্পটির জন্য 500.33 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এবং সেতুটি 24 মাসের মধ্যে সম্পন্ন হবে৷ এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চাউমানু ব্লকের গ্রামীণ বাসিন্দাদের আর্থ-সামাজিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে৷ বর্তমানে দেবাচেরার লোকজন অস্থায়ী বাঁশের ফুট ব্রিজ দিয়ে নদী পারাপার করলেও বর্ষাকালে তারা চৌমানু হয়ে মানিকপুর বাজারে আসতে ১৪.০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। তাছাড়া তিনি এদিন আরও বলেন বর্তমানে বাঁশের সেতু পার হওয়ার সময় আমি নিজেও স্থানীয়দের অসুবিধার সম্মুখীন হয়েছি এবং আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমরা ন্যূনতম সময়ের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ শেষ করব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...