ভাষা যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে নিজের ভাষার পাশাপাশি অন্য ভাষা শিখে সমৃদ্ধ করতে হবে- রতন লাল নাথ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। সেই মাতৃভাষার আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি কিন্তু খুব পুরনো দিনের কথা নয়। যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পাশের দেশ বাংলাদেশের স্বপ্ন, তার জন্ম এবং অবশ্যই ঐতিহ্যের। কিন্তু সেই ইতিহাসে রয়েছে আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাবের। সোমবার রাজ্যেও এদিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ সহকারী হাই কমিশন ও রাজ্য সরকারের উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন মাতৃভাষাকে সন্মান জানিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক রাজধানীতে সুবিশাল মিছিলে অংশ নেই, মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং বাংলাদেশ হাই কমিশনের আধিকারিকরা। এদিন শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ৬ হাজারের উপর ভাষা রয়েছে সেগুলি হারিয়ে যাচ্ছে, তাই আমি যেমন নিজের ভাষায় কথা বলি ও ভাষাকে সমৃদ্ধ করি ঠিক একই রকমভাবে অন্যের ভাষা শিখে সমৃদ্ধ করা দরকার ভাষাগুলি যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ রেখে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ভাষাভাষীর মানুষের উপস্থিত ছিল লক্ষনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...