ভয় পেলে চলবে না রাস্তায় নামুন রাস্তায় একমাত্র সমাধান- মানিক সরকার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজনগর বিধানসভা কেন্দ্রের কমলপুরে মৃত সিপিআইএম কর্মী বেনু বিশ্বাসের বাসভবনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার । সাথে ছিলেন বিরোধী দলের উপ দলীয় নেতা বাদল চৌধুরী, বাম বিধায়ক তপন চক্রবর্তী, শহীদ চৌধুরী, ভানু লাল সাহা, রতন ভৌমিক, বিধায়ক সুধন দাসসহ প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত । সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ একের পর এক কনভয়ের গাড়ি এসে হাজির হয় কমলপুরের বাসিন্দা মৃত বেণু বিশ্বাসের বাড়ির সামনে । বিরোধী দলনেতা মানিক সরকারসহ এক ঝাঁক বাম বিধায়করা মৃত বেনু বিশ্বাসের বাস ভবনের উদ্দ্যেশে যাবার সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা সিপিআইএম কর্মী সমর্থকরা স্লোগানের মধ্য দিয়ে , স্বাগত জানিয়ে মৃত সিপিআইএম কর্মী বেনু বিশ্বাসের বাসভবনে নিয়ে যায় । বাসভবনে গিয়েই , সিপিআইএম কর্মী মৃত বেনু বিশ্বাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা মানিক সরকারসহ উপস্থিত একঝাঁক বিধায়করা । শ্রদ্ধাঞ্জলি জানানোর পর মৃত বেনু বিশ্বাসের স্ত্রীসহ পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং কিভাবে মৃত্যু হয়েছিল সিপিআইএম কর্মী বেনু বিশ্বাসের ? সেই দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করেন পরিবার পরিজন থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে । পৌনে এক ঘণ্টা পর্যন্ত কথাবার্তা শুনার পর বিরোধী দলনেতা মানিক সরকার, পরিবার পরিজনসহ মৃত বেনু বিশ্বাসের স্ত্রীকে সমবেদনা জানিয়ে, পাশে থাকবে বলে বার্তা দেন । এরপর মৃত বেনু বিশ্বাসের দাহ কার্য যেখানে সম্পন্ন করা হয় সেখানেও গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারসহ একঝাঁক বাম বিধায়করা শ্রদ্ধা জানান । সেখান থেকে সোজা চলে আসেন কমলপুরের রাস্তায় । সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ২৪ জন সিপিআইএম কর্মী খুন হয়েছে বলে দাবি করে বলেন , একজন আসামি গ্ৰেফতার হলো না । বেনু বিশ্বাসকে হত্যা করা হয় নি, এইটা অস্বাভাবিক মৃত্যু বলে বিবৃতি দেওয়া ডিআইজির চিন্তা ভাবনার দরকার ছিল। বিরোধী দলনেতা আরো বলেন আমি ডিআইজিকে চিনি , চার দেওয়ালের মধ্যে থেকে পুলিশ দপ্তর চালাবার চেষ্টা করছে। এতেই বোঝা যাচ্ছে শাসক বিজেপি দল যা খুন খারাপি করছে ডিআইজি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা । এছাড়া তিনি নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বললেন ভয় পেলে চলবে না রাস্তায় নামুন রাস্তায় একমাত্র সমাধান । যেভাবে হোক প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকুন ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...