প্রতিশ্রুতি পুরনের লক্ষে ময়দানে মেয়র দীপক মজুমদার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দায়িত্ব যখন নিয়েছেন তখন ৫১টা পৌরনিগম ওয়ার্ডের জনগনের জন্য কাজ করবে বলে জানান পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার। সোমবার রাজধানির আগরতলা ১১ ও ১২ নং ওয়ার্ডের পরিদর্শন করেন। এই দিন সাথে ছিলেন হীরালাল দেবনাথ ও কাউন্সিলর সান্তনা সাহা । অভয়নগর ১১ ও ১২নং ওয়ার্ডের অন্তর্গত এলাকার জনগনের রাস্তা চলাচল থেকে শুরু করে জলাশয়গুলি ভগ্ন দশায় পরে রয়েছে সেই কাজ গুলো বিগত অনেক বছর ধরে কোন রকম কাজ করানো হয়নি ,তাই এবার সেই কাজ গুলিকে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিলেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। এই দিন তিনি আগরতলার অভয়নগর এর ১১ ও ১২নং ওয়ার্ডের গেইল অফিস থেকে শুরু করে পশু হাসপাতালের গলি পথ হয়ে ১১নং ওয়ার্ডের এসে পরিদর্শন শেষ করেন। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরকে সুন্দর করা এবং জনগনের সাথে কথা বলবেন তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েগেছে সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন বলে জানান। পাশাপাশি তিনি আরো বলেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের যতগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো কিছুদিনের মধ্যে পরিদর্শন করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির কাজ শুরু করে দেবেন এবং এরই মধ্যে অন্যান্য জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...