পোলষ্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রবিবার সকালে রাজধানী আগরতলার পোলষ্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় একটি স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত, অ‍াগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,অ‍াগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডের মেয়র-ইন-কাউন্সিলার ভাস্বতী দেববর্মা, রাজ্যের খ্যাতনামা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুপ রায় বর্মণ, পোলষ্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক গৌতম সরকার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা সহ সদস্য-সদস্যারা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের রক্তস্বল্পতা পূরণে রক্তদান উৎসবের মহত্ব তুলে ধরার পাশাপাশি ক্লাবের সকল পদাধিকারী/কর্মকর্তা এবং রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানান। সবাই যেন ভালো থাকে , সুস্থ থাকে তার কামনা করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...