শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের পরিবারের সদস্যদের প্রদান করা হয় বোস্টার ডোজ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য কোভিড ১৯ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। সাংবাদিকদের পরিবারের সদস্যরা যাদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে ও যেসমস্ত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের বয়স ৬০ বছরের উর্ধে যারা কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডোজ নেবার পর ৯০ দিন পার হয়ে গেছে কেবল তাদেরকেই এই টিকা প্রদান করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন রাজ্যে সাংবাদিক বান্ধব মুখ্যমন্ত্রী রয়েছে সাংবাদিকদের স্বার্থে যা যা চাওয়া হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সব পূরণ করছেন , স্বাস্থ্য বীমা থেকে শুরু করে আবাসন সব দিকে রাজ্য সরকার কাজ করছে। তাছাড়া এদিন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সাংবাদিকদের এই বোস্টার ডোজ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...