এমবিবি কলেজ চত্তর সাজিয়ে তোলার লক্ষে এলাকা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার আগরতলা এম বি বি কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, এম বি বি কলেজের অধ্যক্ষা সহ, এলাকার কাউন্সিলর সুখময় সাহা, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার দুপুরে পুরো কলেজ এলাকা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গিয়ে বলেন এমবিবি কলেজের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই কলেজে ছাত্র ছাত্রী পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এই কলেজ থেকে পড়াশোনা করেছেন। এমবিবি কলেজের ১৭৫বর্ষ পূর্তি উপলক্ষে কিভাবে কলেজকে আরো সুন্দর করে তোলা যায় তার জন্য স্মার্ট সিটির সহযোগিতায় নতুনত্ব করার চিন্তাভাবনা করছেন, তার পাশাপাশি তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যের নাম এম বি বি কলেজ এর মধ্য দিয়ে বহি রাজ্যের মানুষরা চিনতে পারতো তাই কলেজের বাগানসহ অন্যান্য দিক কিভাবে আরো সুন্দর করে ১৭৫ বর্ষপূর্তি পালন করা যায় তার জন্য একটি এলামনি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...