Uncategorized
নেশার সংস্পর্শ থেকে যুব সম্প্রদায়কে সুরক্ষা করে তাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ নির্মাণে মায়েদের অগ্রণী ভূমিকা আবশ্যক – মুখ্যমন্ত্রী
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আগরতলার ধলেশ্বরে প্রান্তিক উত্সব – 2021 উদ্বোধন করা হয়েছে৷ সেখানে রক্তদান শিবিরের আয়োজন দেখে খুশি হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদান প্রতি বছর লক্ষাধিক জীবন বাঁচায়। তাই এই ধরনের শিবিরে আন্তরিকভাবে অংশ নেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রাখেন। তাছাড়া এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন যে নেশার সংস্পর্শ থেকে যুব সম্প্রদায়কে সুরক্ষা করার মাধ্যমে তাদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণে অভিভাবক বিশেষ করে মায়েদের অগ্রণী ভূমিকা গ্রহণ আবশ্যক । এক্ষেত্রে রাজ্যের ক্লাবগুলিরও সামাজিক কর্মসূচির পাশাপাশি নেশার মত অশুভ শক্তিকে পরাভূত ও নির্মূলীকরনে সদর্থক পদক্ষেপ গ্রহণ কাঙ্খিত l এদিনের অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষনীয়।
