কৃষি দিবসেও দুঃখই সাথী কৃষকদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রতি বছর, ভারতবর্ষে 23 শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস বা কিষান দিবস পালন করা হয়। কৃষকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং সম্মান পাওয়ার যোগ্য। দিবসটি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী, চৌধুরী চরণ সিং-এর জন্মও উদযাপন করে, যিনি সরকারে তার আসন অর্জনের আগে একজন কৃষক হিসাবে শুরু করেছিলেন। এই দিবসটির লক্ষ্য কৃষকদের গুরুত্ব এবং জাতির সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের মূল্যবান অবদান সম্পর্কে সচেতনতা প্রচার করা। কিন্তু এবছর রাজ্যে অকাল বর্ষনের ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন, আজ কৃষক দিবসের দিনে কৃষকরা নানা সমস্যায় জর্জরিত অকাল বর্ষনে কৃষকদের অবস্থা কষ্টদায়ক হয়ে উঠেছে। অনেক ফসল নষ্ট হয়েছে এই বৃষ্টিতে। তবে আগের মত এইবার কৃষি করে লাভ করতে পারেনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষকরা এইভাবেই এই খুশীর দিনে তাদের দুঃখের কথা জানালেন সংবাদ মাধ্যমের সামনে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...