দায়িত্বভার গ্রহন করল ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত ২৫ বছর বাম আমলে পৌরনিগম বামেদের দখলে ছিল সেই সময়ে জনসাধারণের যে সমস্যা ছিল তা পূরণ করতে পারেনি সে সময়ের নিগমের কাউন্সিলরা। বর্তমান রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার যেভাবে রাজ্যের উন্নয়নে কাজ করছেন তাতে করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে পেরেছে, তাই এবার পৌরনিগম নির্বাচনের আগে বিজেপি মনোনীত প্রার্থীরা জনগণকে যে আশ্বাস দিয়েছিল তা পূরণ করতে বদ্ধপরিকর বলে জানান পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার আগরতলার পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়, এদিনের অনুষ্ঠানে পৌরনিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ৮ নং বড়দোয়ালি বিজেপির মণ্ডল কমিটির সভাপতি সঞ্জয় সাহা অন্যান্য কর্মীসমর্থকরা। এদিন কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জনগনের উন্নয়ন এবং এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে নিজ দায়িত্ব পালন করে যাবেন বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...