জামানত বাজেয়াপ্ত করব বিরোধীদের: দিলীপ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করায়ই আমাদের মূল লক্ষ্য। বিরোধীরা প্রচার করছে তাদের নাকি নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে বিজেপি সাংবাদিকদের এই প্রশ্ন উত্তরে বিধায়ক ডাক্তার দিলীপ দাস জানান, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা আমি নিজে সিপিএম নেতাদের বাড়িতে গিয়েছি।তাদের অনুরোধ করেছি নির্বাচনী প্রচারে বের হওয়ার জন্য কিন্তু তারা বের হয়নি।মোদ্দা কথা হচ্ছে তাদের কোনো লোক বল নেই,বেরোবে কোথা থেকে। লোকলজ্জার ভয়ে মানুষের কাছে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, বলছে বিজেপি নাকি তাদের প্রচার করতে বাধা দিচ্ছে, এই ডাহা মিথ্যা কথা বাজারে বিক্রি হবে না। রবিবার বরজলা বিধানসভা কেন্দ্রের 5 টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে বাইক রেলিতে বের হয়ে এই মন্তব্য করেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস। এদিনের বাইক রেলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথসহ বিধানসভা কেন্দ্রের প্রায় 2 হাজার যুবক বাইক নিয়ে সরব প্রচার চালান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...