আমরা যেন বলতে পারি শিক্ষক দিবসের দিনে রাজ্য সরকার শিক্ষকদের উপহার দিয়েছে – সর্ব শিক্ষা শিক্ষকগন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাননীয় উচ্চ আদালত আগস্ট মাসের ২২ তারিখের মধ্যে সমস্ত সর্ব শিক্ষার শিক্ষকদের রেগুলার করার আদেশ দিয়েছিলেন কিন্তু উচ্চ আদালতের রায়ের পরেও রাজ্য সরকারের কোন ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করতে না পেরে সমস্ত জেলার সর্ব শিক্ষার শিক্ষকরা আগামী কর্মসূচি নিয়ে একটি বৈঠকে মিলিত হন। এদিন এক সর্বশিক্ষার শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান এদিন বৈঠকের মূল উদ্দেশ্য হল রেগুলাইজেশন যার নির্দেশ উচ্চ আদালত রাজ্য সরকারকে দিয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলে। তাছাড়া এদিন তিনি বলেন আগামী ৫ই সেপ্টেম্বর রাজ্য সরকার যেন সমস্ত শিক্ষকদের রেগুলার করে দেওয়া হয়েছে বলে যেন ঘোষণা দেন এবং এরা যেন বলতে পারেন যে শিক্ষক দিবসের দিনে রাজ্যের শিক্ষক সমাজকে রাজ্য সরকার উপহার দিয়েছেন বলে। এদিনের বৈঠকে শিক্ষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...