রাজধানীতে চিকিৎসা করতে এসে শ্লীলতাহানির শিকার এক গর্ভবতী মহিলা

Date:

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :- বর্তমান সমাজে নারীঘটিত অপরাধ ক্রমশ বেড়েই চলছে। নারীরা ঘর থেকে বেরোতে পারছে না অজানা এক আতঙ্ক তাদের মনে বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন এরা। এনিয়ে প্রশাসনের দৃশ্য আকর্ষণ করলেও কোন পদক্ষেপ নিতে পারছেন না প্রশাসন। অভিযুক্ত ধরা পড়লেও কোন এক অজ্ঞাত কারণে ছাড় পেয়ে যাচ্ছেন অভিযুক্ত, আর এইভাবে সমাজে পদদলিত হচ্ছে রাজ্যের প্রশাসন। ইতিমধ্যে রাজ্যে চলছে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে সচেতনতা শিবির আর এই শিবির চলাকালীনের মধ্যেই রাজধানীতে চিকিৎসার জন্য আসা এক গর্ভবতী মহিলা শিকার হলেন শ্লীলতাহানির। জানা যায় রাজধানীর আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এক দম্পত্তি এবং চিকিৎসা সারার পর বটতলা বাজারে আসেন কেনাকাটা করার জন্য, তারপর বাড়ি ফেরার পথে প্যারাডাইস চৌমুহনী এলাকায় পৌঁছতেই অচেনা ওই যুবকটি মহিলাটির হাতে ধরে ফেলে ও মহিলাটির চিৎকার শুনে স্বামী অভিযুক্তকে ধরে ফেলে , তারপর ঘটনাটি রাজ্যের কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি আবাসের সামনে হওয়ায় আবাসে থাকা আরক্ষা বাহিনী এসে অভিযুক্ত যুবকটিকে ধরে ফেলে এবং পশ্চিম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে যুবকটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শ্লীলতাহানির ঘটনার অভিযুক্তকে নিয়ে কি পদক্ষেপ নেয় রাজ্যের পুলিশ প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...