ধর্মঘটের দ্বিতীয় দিনেও একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ফোরাম

Date:

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- কেন্দ্র সরকারের বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাংক ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। ১৯৬৯ সালের পর থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো দেশের সাধারণ মানুষের স্বার্থে কাজ করে আসছে। কেন্দ্রীয় বাজেটের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলোকে যদি বেসরকারিকরণ করা হয় তাহলে ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারণমানুষ যে পরিষেবা পেত তা ব্যাহত হবে এবং যে জায়গায় প্রাইভেটাইজেশন ব্যাঙ্কগুলি শুধুমাত্র পাস ব্যাংকিং এর উপর নির্ভরশীল সেই জায়গায় রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলো মাস ব্যাংকিং এর উপর নির্ভরশীল, যার উপর নির্ভর করে উপকৃত হচ্ছেন গরীব মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তাই কেন্দ্রীয় সরকারের পুঁজিবাদী নীতির প্রতিবাদ জানিয়ে দুদিনের ধর্মঘট কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ফোরাম। দ্বিতীয় দিনে ব্যাংক কর্মীরা আন্দোলন মঞ্চ থেকে আওয়াজ তোলেন কেন্দ্র সরকার যদি তাদের এই সিদ্ধান্ত না পরিবর্তন করেন তাহলে এরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...