Connect with us

Uncategorized

পুর নিগমের মেয়াদ শেষ হওয়ায় নিগমের মেয়র ও সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক হয় আগরতলা টাউন হলে

Published

on

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ আগরতলা পুরো নিগমের মেয়াদ শেষ এই মাসেই তাই সমস্ত কাউন্সিলর ও মেয়র দের নিয়ে এক বৈঠক করা হয় আগরতলার টাউনহলে। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পৌরনিগমের কমিশনার পৌরনিগমের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা সহ অন্যান্য কাউন্সিলরা। পৌরনিগমের মেয়াদ শেষে সবার মধ্যে একত্রিতভাবে এই আলোচনা বৈঠকের আয়োজন করা হয় আলোচনা বৈঠকে বিশেষ করে যে সমস্ত কাউন্সিলররা বিগত দিনে তাদের ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন মূলক কাজ করেছেন তা নিয়ে আলোচনা করা হবে। আগরতলা পৌর নিগমের যে সমস্ত কাউন্সিলাদের পৌরনিগমের কাজ নেই কোন ধরনের বক্তব্য থাকলে তা এ বৈঠকের মাধ্যমে আলোচনা করা হয় এবং তা কিভাবে সম্পূর্ণ করা যায় সে বিষয়ে পৌরনিগমের কাউন্সিলররা কথা বলবেন এমনকি যে সমস্ত কাউন্সিলর যে যে কাজ করেছেন সে কাজগুলোকে নিয়ে রিভিউ করা হবে এবং তা আলোচনার মাধ্যমে। আগরতলার টাউনহলে আয়োজিত পৌরনিগমের মেয়াদ শেষের দিনে আলোচনায় সভায় কি বিষয়ে মিটিং করা হচ্ছে সে বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরো নিগমের কমিশনার ও পৌরনিগমের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা। পৌরনিগমের মেয়াদ শেষে সবার মধ্যে গেট টুগেদার আয়োজন করা হয়। এদিকের পুরো নিগমের মেয়াদ শেষের পর আবার পুরো নিগমের নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন কবে নাগাদ নির্বাচন হবে সে বিষয়ে জানানো হবে সেদিকে তাকিয়ে আছে রাজ্যের রাজনীতি মহল।