জুলাইমাসের ১৪ থেকে ২০ দিন ধরে দেখা যাবে এই ধূমকেতুকে ” বিস্তারিত জানতে পড়ুন” “

Date:

নয়াদিল্লি: সূর্য্য গ্রহণের পর এবার হাজির ধূমকেতু। আগামী বুধবার থেকে দেখা যাবে এই ধূমকেতুকে। আগামী ২২ জুলাই পৃথিবী থেকে প্রায় ১০ কোটি কিলোমিটার দূর দিয়ে যাবে C/2020 F3 NEOWISE। সে সময় এই ধূমকেতুর ঔজ্জ্বল্য সব থেকে বেশি থাকবে বলে জানানো হয়েছে।
C/2020 F3 বা নিওওয়াস নামে এই ধূমকেতুটি আবিষ্কার হয়েছে মার্চ মাসে। এটি এবার যাওয়ার পর ফের ফিরবে ৬,৮০০ বছর পর। ১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরবে পশ্চিম আকাশে ফলে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে একে। বলা হচ্ছে, ১৪ জুলাইয়ের পর থেকে প্রতিদিন ২০ মিনিটের জন্য সূর্যাস্তের পর দেখা যাবে এই বিরল ধূমকেতু। জুলাইমাসের ১৪ থেকে ২০ দিন ধরে দেখা যাবে এই ধূমকেতুকে। তবে আপাতত ভারত থেকে এই ধূমকেতু দেখা যাওয়ার কথা বলা হলেও তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তেমন হলে দেখা যাবে না এই অচেনা অতিথিকে। তবে এই ধূমকেতু নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে এই ধূমকেতু ঘিরে বিরাট ঔৎসুক্য দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই ধূমকেতু নিয়ে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...