উদয়পুর মহকুমাধীন গকুলপুর থেকে ছাতারিয়া যাওয়ার রাস্তাটির বেহাল দশা, হেলদোল নেই সরকারি আমলাদের

Date:

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিনত উদয়পুর মহকুমা ধীন গকুলপুর থেকে ছাতারিয়া যাওয়ার রাস্তাটি। এলাকাবাসী দের তরফে বহুবার দাবী জানানো হলেও হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত সহ পূর্ত দপ্তরের। যার ফলে প্রায় সময়ই ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। আর এতে দপ্তরের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসীরা।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিনত উদয়পুর থেকে গকুলপুর স্থিত গ্রামীন ব্যাঙ্ক হয়ে ছাতারিয়া যাওয়ার রাস্তাটি। গোটা রাস্তায় খানা খন্দে পরিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই জলে একাকার হয়ে যায়। এলাকাবাসীদের তরফে বহুবার স্থানীয় পঞ্চায়েত সহ দপ্তরের জানালেও কারোর কোনও হেলদোল নেই। যার ফলে দপ্তরের এহেন কান্ডজ্ঞ্যান হীন কর্মকাণ্ডে বেজায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসীরা। দাবী উঠছে এলাকাবাসীদের স্বার্থে দ্রুত যেন রাস্তাটির সংস্কার করা হয়। এখন দেখার কবে নাগাদ রাস্তাটির সংস্কারের হাত লাগায় দপ্তর! সেই দিকেই তাকিয়ে সকলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...