আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকার রাস্তার বেহাল দশা , হেলদোল নেই পূর্ত দপ্তরের কর্মীদের

Date:

বিগত কয়েক বছর ধরে আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকার রাস্তাটি খুবই বেহাল দশায় রয়েছে । রাস্তাটি ভেঙে বড়ো বড়ো গর্তের রূপ নিয়েছে । এর মধ্যে প্রতিদিনই ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা ও ঘটে চলেছে এই রাস্তায় । যদিও এই নিয়ে কোন প্রকার হেলদোল নেই পূর্ত দপ্তরের কর্মী বাবুদের । তারা রয়েছে দিব্যি আরাম-আয়েশে । তেমনই অভিযোগ আসাম আগরতলা জাতীয় সড়কে চলাচল করা দূরপাল্লার লরি চালক থেকে শুরু করে ছোট ও মাঝারি যানবাহন চালকদের । বলাবাহুল্য, আগরতলা থেকে ত্রিপুরার শেষ সীমানা চুড়াইবাড়ি পর্যন্ত যোগাযোগের একটিমাত্র সড়কপথ হল এই আসাম আগরতলা জাতীয় সড়ক । অতি দ্রুত যাতে তেলিয়ামুড়া মহাকুমার মঙ্গিয়াকামী ব্লকের অধীনে ৩৬ মাইল এলাকার রাস্তাটি মেরামত করা যায় এটাই এখন দাবি যান চালক থেকে শুরু করে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের !

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...