সরকারি থেকে এগিয়ে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

Date:

অনুষ্ঠিত হল রাজ্যের এডি নগরস্থিত সেন্ট পলস স্কুলের ৭৭তম প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মহোদয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষায় হল রাজ্য সরকারের মূল লক্ষ এবং ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলায় হল সরকারের উদ্দেশ্য। পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তফাৎ নিয়ে জনতার কলমের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শ্রী নাথ বলেন যে সরকারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছুটা এগিয়ে রয়েছে । তিনি আরো বলেন যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রচেষ্টা চলছে । এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...