মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন , গ্রাম পাহাড়ে কাজ নেই : টি ওয়াই এফ

Date:

বুধবার রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত হল উপজাতি যুব ফেডারেশন তথা টি ওয়াই এফ এর ৫৪তম প্রতিষ্ঠা দিবসের । অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংগঠনের নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টি ওয়াই এফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক অমলেন্দু দেববর্মা বলেন বিগত ২ বছরে রাজ্যের মানুষ কাজের অভাবে অনাহারে দিন কাটাচ্ছেন , কেননা গ্রাম পাহাড়ে কাজ নেই , পাট্টা প্রাপক ও জুমিয়াদের চাষ করার কোন সুবিধা নেই সারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে , পাশাপাশি তিনি আরও জানান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর যেখানে শূন্যপদের সংখ্যা বেশি বেকার যুবক যুবতীদের কাজ পাওয়ার সুযোগ ছিল সেখানে সরকার কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোন হেলদোল নেয় , আর থাকলেও সেখানে উপজাতিরা সুযোগ পাবে না কারণ তাদের জন্য যে সুরক্ষিত আসন ছিল সেটা থাকবেনা ফলে এরা সুযোগ পাবে না । ঠিক একইরকম ভাবে রাজ্যে সরকারের মনোভাবও কেন্দ্রীয় সরকারের মত পরিলক্ষিত হচ্ছে বলে জানান তিনি

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...