রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০৭টি পদে পরীক্ষা মাধ্যমে এবং ৫টি পদে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করা হবে। পাশাপাশি, একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, অর্থ দপ্তরের অধীন ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস ডিরেক্টরেটে ৫০টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-সি) পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে টিপিএসসি (TPSC)।

এছাড়া, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি) দপ্তরে ৪৩টি বিভিন্ন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। এই পদগুলির জন্য আবেদনকারীদের মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই কোর্স সম্পন্ন থাকতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে জেআরবিটি (JRBT)।

অন্যদিকে, নির্বাচন দপ্তরে ৬টি এলডিসি (গ্রুপ-সি) এবং ৪টি গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে, যা জেআরবিটির মাধ্যমে সম্পন্ন হবে। পাশাপাশি, ৫ জনকে এলডিসি (গ্রুপ-সি) পদে পদোন্নতি দেওয়া হবে। হোম (প্রিজন) দপ্তরের অধীনে অ্যালোপ্যাথি শাখায় ৪ জন ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান, চলতি বছরের বাজেটে ঘোষিত “মুখ্যমন্ত্রীর অবিবাহিত ও নির্ভরশীল সন্তান সহায়তা” নামে একটি নতুন প্রকল্প চালুর সিদ্ধান্ত আজকের বৈঠকে অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের সেবায় শহিদ হওয়া রাজ্যের সৈনিকদের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ও নির্ভরশীল ছেলে বা মেয়েকে মাসিক ২ হাজার টাকা ভাতা দেওয়া হবে। একাধিক সন্তান থাকলেও এই ভাতা শুধুমাত্র একজনই পাবে।

এছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদ হওয়া রাজ্যের সৈনিকদের জীবিত ১২ জন স্ত্রীর জন্য বর্তমানে যে মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হয়, তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...