Connect with us

রাজনৈতিক

এডিসি নির্বাচনে টিপরা মথার দাপট, ২৮টির মধ্যে ২৪ আসনে জয়

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর সাধারণ নির্বাচনে তিপ্রামথা দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মোট ২৮টি আসনের মধ্যে টিপরা মথা ২৪টি আসনে জয়লাভ করে পরিষদে তাদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে।

অন্যদিকে, বিজেপি মাত্র ৪টি আসনে জয় পেয়েছে। নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট, জনজাতি অধ্যুষিত এলাকায় তিপ্রামথার প্রভাব আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বিভিন্ন আসনে তিপ্রামথার প্রার্থীরা জয়ী হয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রেও তারা আধিপত্য বিস্তার করেছে। বিজেপি কয়েকটি নির্দিষ্ট আসনে সীমাবদ্ধ থাকলেও সামগ্রিকভাবে নির্বাচনে তিপ্রামথা একচ্ছত্র প্রাধান্য লক্ষ্য করা গেছে।

রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল আগামী দিনে ত্রিপুরার জনজাতি রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে, পরিষদের নীতিনির্ধারণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিপ্রামথার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নির্বাচনকে ঘিরে রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং শান্তিপূর্ণভাবেই ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply