আউটসোর্সিং কর্মচারীদের সময়মত পূজার বোনাস প্রদানে শ্রমমন্ত্রীর গুরুত্বারোপ

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- আজ শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে শ্রমমন্ত্রী টিন্তু রায়ের সভাপতিত্বে আউটসোর্সিং কর্মচারীদের আসন্ন দুর্গাপূজার বোনাস প্রদান সংক্রান্ত বিষয়ে কনট্রাক্টরস এবং আউটসোর্সিং এজেন্সিদের সঙ্গে এক রাজ্যভিত্তিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজায় আউটসোর্সিং কর্মচারীদের সময়মত বোনাস প্রদানের লক্ষ্যে আউটসোর্সিং এজেন্সিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

সময়মত আউটসোর্সিং কর্মচারীদের বোনাস প্রদানের জন্য শ্রমমন্ত্রী টিস্কু রায় সভায় গুরুত্বারোপ করেন। এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের লেবার কমিশনার বিশ্বজিৎ পাল, যুগ্ম লেবার কমিশনার বিনয় ভূষণ দাস, সচিব টি কে দেবনাথ সহ রাজ্যের আউটসোর্সিং কোম্পানীর কর্মকর্তাগণ।

সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রমমন্ত্রী জানান, রাজ্যে প্রায় ৪০টি আউটসোর্সিং কোম্পানী রয়েছে। যাদের মাধ্যমে ব্যাপক সংখ্যক মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন। তাদের সকলের পুজোর বোনাস গত বছরের তুলনায় বাড়ানো যায় কিনা সে বিষয়েও আউটসোর্সিং এজেন্সি এবং কনট্রাক্টরসদের সঙ্গে আলোচনা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...