অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। শনিবার রাজবাড়িতে ঐতিহ্যবাহী কের পূজায় অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত যে বা যারা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে পরিযায়ী হিসেবে এসেছেন তাঁদেরকে মান্যতা দেওয়া হবে। তারপরে আসা পরিযায়ীদের মান্যতা দেওয়া হবে না।

কারণ, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। একথা, ত্রিপুরায় অনুপ্রবেশ কোনোভাবে কাম্য নয়। এমনকি, রাজ্যের সমস্ত ডিএম, পুলিশ আধিকারিকদের নজরদারিও বাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনুপ্রবেশ নিয়ে প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনী এবং বিএসএফ’র সাথে পরিস্থিতি পর্যালোচনা করছেন। তাঁদের প্রচেস্টার কারণে অনুপ্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবেহ্রাস পেয়েছে। কয়েক মাসে রাজ্যে অনুপ্রবেশ খুব বেশি বাড়েনি বরং কিছুটা কমেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...