রাজধানীর ধলেশ্বর এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যতই থানার পুলিশ চোরদের আটক করোক না কেন চুরি ছিনতাই এর ঘটনায় কিন্তু লাগাম টানা যাচ্ছে না। প্রায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছে। খালি বাড়ি থাকলে কথাই নেই। এবাবে চোরের দল হানা দিলো রাজধানীর ধলেশ্বর স্থিত ৮ নম্বর গলিতে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তার নাম প্রদীপ ভট্টাচার্য। তিনি বর্তমানে পরিবার নিতে বহিঃরাজ্যে যান চিকিৎসার জন্য।

শনিবার সকালে এলাকাবাসীরা চুরির ঘটনা আঁচ করতে পেরে তাদের আত্মীয় পরিজনদের খবর দেন। খবর পেয়ে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ। দেখাযায় ঘরের মধ্যে টিভি ও একটি গ্যাসের সিলিন্ডার নেই। আলমারি ভাঙা, জিনিসপত্র লন্ডভণ্ড হয়ে আছে। স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে কিনা তা প্রদীপ বাবুর পরিবার বাড়িতে না থাকায় বলা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ক্ষেত্রে চোরের দলকে পুলিশ জালে তুলতে পারেকিনা সেটাই এখন দেখার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...