Connect with us

Uncategorized

বিভিন্ন দল ত্যাগ করে ৬ পরিবারের ২৫ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ধলাই জেলার কমলাপুরে রাজনীতির উল্টো চিত্র সামনে এলো। গোটা রাজ্য জুড়ে যেখানে বিজেপির জয়জয়কার, দলে দলে মানুষ বিজেপিতে সামিল হচ্ছে, সেখানে কমলপুরে ব্যতিকম ঘটনা। বিভিন্ন দল ত্যাগ করে ৬ পরিবারের ২৫ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন বলে খবর। রাজ্যের বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক মনোজ দেবের পাসের ঘর সুরমায় কংগেসের এই উত্থান নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়ে হয়েছে। সোমবার সুরমা বিধানসভা কেন্দ্রের মরাছড়ায় কংগ্রেসের এস সি ডিপার্টমেন্টের ডাকে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন ইস্যুতে বক্তব্য তুলে ধরেন কংগ্রেসের এস সি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কো অর্ডিনেটর মানিক চন্দ্র দাস, সদর জেলা কমিটি থেকে জয়ধন সরকার, আমবাসা এসসি জেলা কমিটির চেয়ারম্যান অনিল দাস প্রমুখ। বিভিন্ন দল ত্যাগ করে ৬ পরিবারের ২৫ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। কংগ্রেস দলের পক্ষ থেকে নবাগতদের স্বাগত জানানো হয়।