আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরমুহূর্তে বিস্ফোরণ ঘটায়, বিমানে থাকা একজনকে ছেড়ে প্রায় সকলেরই মৃত্যু হয়েছে।

আর এই ঘটনার জেরে সারাদেশের সাথে অন্যান্য দেশ গুলো যখন শোক পালন করছেন ঠিক এই পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর আগরতলার স্টেট মিউজিয়াম সম্মুখ স্থলে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্থার সভাপতি শ্রী বিপ্লব কান্তি ভৌমিক মহাশয় সহ সমস্ত সদস্য ও পথ চলতি সকলের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

   

এদিন সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখী হয়ে সভাপতি শ্রী ভৌমিক ওনার বক্তব্যে উল্লেখ করেন বিশিষ্ট সমাজসেবী এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জি ও নর্থইস্ট এর আমাদের দুজন বিমান কর্মী বোন সহ ডাক্তারি পড়ুয়া স্টুডেন্ট সহ আমাদের ভারতের এবং বিদেশের ২৬৫ জন এই ঘটনায় নিহত সুনাগরিকদের পরিবার-পরিজনদের পাশে শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থা র প্রত্যেকটা সদস্য আছেন।

এই বিমান দুর্ঘটনায় যারা আহত অবস্থায় হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন, তিনি আরও বলেন ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ও গৃহমন্ত্রী থেকে শুরু করে ভারত সরকার গুজরাট সরকার ,ফায়ার সার্ভিস, NDRF ,পুলিশ প্রশাসন সবাইকে এই সময়ে যেভাবে তৎক্ষণাৎ দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা কুর্নিশ জানিয়েছে।

যাদের কথা না বললে নাই হয় এই কঠিন সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দাদারা বরাবরের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের যে চরিত্র সহযোগিতা করা তা আবারও এই ঘটনায় প্রমাণ রেখেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দাদাদের নত মস্তকে প্রণাম জানায় শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার সভাপতি শ্রী বিপ্লব কান্তি ভৌমিক। এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...