ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালো এসটিজিটি পরীক্ষার চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতিসত্বর ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসটিজিটি পরীক্ষার চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা। এদিন ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি অশ্রুসিক্ত নয়নে করজোড়ে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন তাঁরা। তাঁদের বক্তব্য, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশও করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। প্রায় ৪ বছর অতিক্রান্ত হতে চললেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যন্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি। তাই তাঁরা বাধ্য হয়ে সোমবার সকালে অতিসত্বর ফল প্রকাশের দাবি জানিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের আরও অভিযোগ, এসটিজিটির পরীক্ষার্থীর মধ্য কিছু সংখ্যক পরীক্ষার্থীর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। তাই তাঁদের মুখ্যমন্ত্রী নিকট আবেদন, ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এদিকে, আগাম কোন অনুমতি ছাড়াই আগরতলায় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন টেট ওয়ান এবং টেট টু এর পরীক্ষার্থীরা। ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। উল্লেখ্য কিছুদিন আগেই টেট ওয়ান এবং টেট টু এর আনসার কি প্রকাশ করেছিল টি আরবিটি। কিন্তু পরীক্ষার্থীদের আগেই অভিযোগ ছিল এই বছরের টেট ওয়ান এবং টেট টু এর পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্নপত্র ভুল ছিল, এমনকি সিলেবাসের বাইরে থেকেও করা হয়েছে প্রশ্ন। কিন্তু কিছুদিন আগে টি আর বি টির তরফে প্রকাশ করা উত্তরপত্রে দেখা যায়, যে প্রশ্নগুলি ভুল ছিল সেগুলিও সঠিক ভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এই ব্যাপারে টি আর বিটির মুখ্য আধিকারিকের সাথে টেট এর পরীক্ষার্থীরা দেখা করেও কোন ধরণের সদোত্তর পায়নি। সেই কারণে মঙ্গলবার আচমকাই মুখ্যমন্ত্রীর বাসভবনে দেখা করতে যান টেট ওয়ান এবং টেট টু এর পরীক্ষার্থীরা। কিন্তু আগাম কোন অনুমতি না থাকায় তারা এদিন দেখা করতে পারেনি মুখ্যমন্ত্রীর সাথে। পুলিশ এসে তাদেরকে আটক করে এডি নগর নিয়ে যায়। এদিন তাদের এই বিক্ষোভের ফলে দীর্ঘক্ষণ যাবৎ রাস্তার দুধারে গাড়ি আটকে পড়ে। উল্লেখ্য, আগরতলা শহরে প্রায় প্রতিদিনই টেট কিংবা টিআরবিটি বিভিন্ন পরীক্ষা এবং ফলাফল নিয়ে আন্দোলন দেখা যায়। এমন একদিন বাদ যাচ্ছে না যেখানে শহরে পরীক্ষার্থী বা চাকরি প্রত্যাশীরা আগরতলা শহরে বিক্ষোভ দেখাচ্ছেন না। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এ যেন নতুন সংস্কৃতি সৃষ্টি হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...