রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হোলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশেই রঙের উৎসব হোলি আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। রাজন্য সময়কাল থেকেই আমাদের রাজ্যে রঙের উৎসব হোলি সাড়ম্বরে চিরাচরিত রীতিতে পালিত হচ্ছে।

আমাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসুক হোলি উৎসব। প্রকৃতির অপরূপ রঙের সাথে বর্ণময় হয়ে উঠুক আমাদের প্রতিদিনের জীবন ও চিরাচরিত সংস্কৃতি।

স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে এবং অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রেখে হোলি উৎসব উদযাপনের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। উৎসব আনন্দমুখর হয়ে উঠুক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...