রাজধানীর বুকে রাতের অন্ধকারে ডাবের দোকানে দুঃসাহসিক চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পূজার প্রাক-মুহূর্তে আগরতলা শহরে চুরির ঘটনা বাড়ছে। চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। এবার রাজধানীর বুকে রাতের অন্ধকারে ডাবের দোকানে দুঃসাহসিক চুরি। অভিযোগ মঙ্গলবার রাতে প্রায় ৪০০ ডাব চুরি করে নিয়ে যায় চোরের দল। বুধবার সকালে দুর্গা বাড়ি পেট্রোল পাম্পের বিপরীত পাশে থাকা দোকান খুলতে এসে ডাবের দোকানের মালিক অমল মোদক দেখতে পান দোকান থেকে ৪ শতাধিক ডাব চুরি করে নিয়ে গেছে চোরেরা।

সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পশ্চিম আগরতলা থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডাব বিক্রেতা অমল মোদক জানান মঙ্গলবার তিনি দোকানে চার শতাধিক ডাব সাজিয়ে রেখেছেন। বৃষ্টি হওয়ার কারনে সন্ধ্যায় দোকান বন্ধ করে চলে যান। রাজধানীতে চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। শহরে পুলিস নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...