শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে নিজ বিধানসভা এলাকায় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করলেন পর্যটনমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। শুরু হয়ে গেছে কাউন্ট-ডাঊন। পূজা উদ্যোক্তাদের মধ্যেও জোর প্রস্তুতি। শারদোৎসবে সকলেই নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে উঠতে চায়। কিন্তু আর্থিক অনটনের কারণে সকলের পক্ষে তা হয়ে উঠে না। এই অবস্থায় প্রতিবছরের মতো এবারো নিজ বিধানসভা কেন্দ্রের আর্থিক ভাবে দুর্বল লোকজনের পাশে দাঁড়ালেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

সবার সাথে পূজোর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে ব্যক্তিগত তরফ থেকে মহিলাদের মধ্যে শাড়ি বিলি করেন। শনিবার যৎসামান্য ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রাণীরবাজার পুর পরিষদের অন্তর্গত তিনটি বুথে এই শাড়ি বিলি করেন।

এদিন পুর পরিষদের ১২,১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের মহিলাদের মধ্যে শারদীয়া দুর্গোৎসব এর আগাম শুভেচ্ছা হিসেবে পরিধানের জন্য ৫৩০টি শাড়ী বিতরণ করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আগামী দিনে এ ধরণের প্রয়াস জারি থাকবে বলে জানান মন্ত্রী। শাড়ি পেয়ে খুশি এলাকার মহিলারা।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...