সংরক্ষণ ইস্যুতে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে  দেশের সঙ্গে রাজ্যেও আন্দোলোন সংগঠিত করবে বিজেপি তপশিলি মোর্চা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংরক্ষণ ইস্যুতে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও ধরনা সংগঠিত করবে বিজেপি তপশিলি মোর্চা। একথা জানান সংগঠনের কার্যকর্তারা। তারা কংগ্রেসকে সংরক্ষণ বিরোধী বলে আখ্যা দিলেন। শনিবার সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির তরফে সাংবাদিক সম্মেলন করা হয়।

ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার সর্বভারতীয় নেতৃত্ব অরুণ হালদার, তপশিলি মোর্চা রাজ্য সভাপতি অরবিন্দ দাস, বিজেপি মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে অরুন হালদার অভিযোগ করেন, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে দেশের সংবিধানের অবমাননা করেছেন এবং কংগ্রেস ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেবেন সেখানে বলেছেন।

রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। তিনি বলেন, সংরক্ষণ ব্যবস্থা কোন চাপিয়ে দেওয়া ব্যবস্থা নয়। সংরক্ষণ এটা সাংবিধানিক অধিকার। অরুন হালদার আরও বলেন, রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্রদেশ অফিসের সামনে ধরনা সংগঠিত হবে। ত্রিপুরায়ও হবে ধরনা। বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ের সামনে ধর্নায় তপশিলি মোর্চা সহ বিজেপি কর্মকর্তা সহ কর্মীরা অংশ নেবেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...