ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ঠিক নয়, কিন্তু বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ মানা যায় না : প্রদ্যুত 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি রানীরবাজারে ঘটে যায় অনভিপ্রেত ঘটনা। ভাঙ্গা হয় কালী ও মহাদেবের মূর্তির মাথা। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি সংখ্যা লঘুর বাড়িতে ভাংচুর করা হয়। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন সাম্প্রদায়িক সংঘর্ষের পিছনে রাজনৈতিক হাত রয়েছে।

তবে ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ঠিক নয়। কারন ত্রিপুরা রাজ্য একটা উন্নত রাজ্য। বিভিন্ন ধর্মের মানুষ ভারতে বসবাস করে। যারা কালী মূর্তির মাথা ভেঙ্গেছে তাদের গ্রেপ্তার করা প্রয়োজন। মানুষের বাড়ি ঘর ভাঙ্গা ঠিক নয়। পাকিস্তান ও বাংলাদেশের মতো ভারতের ভুমিকা হওয়া উচিত নয়।

পাশাপাশি এদিন তিনি আরো বলেন, রাজ্যে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত হয়েছে। রাজ্যের বিভিন্ন সিমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে বাংলাদেশী নাগরিকরা। এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন বাংলাদেশীদের রাজ্যে অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ মানা যায় না। ভারত সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...