৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করল আগরতলা প্রেসক্লাব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে সকালে জাতীয় পতাকা উত্তোলন করল আগরতলা প্রেসক্লাব ।এদিন সকালে প্রেসক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।

উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে ,ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিনিধিরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন ,প্রতি বছরের মত এবারও স্বাধীনতা দিবস উদযাপন করল আগরতলা প্রেসক্লাব। একইসাথে এদিন আগরতলা প্রেসক্লাবের ৪০ তম বর্ষপূর্তি হল।

এই উপলক্ষে আগরতলা প্রেসক্লাবের সদস্য সদস্যাদের অভিনন্দন জানান তিনি। উল্লেখ্য প্রতিবছরের মতো স্বাধীনতা দিবস এবং ক্লাবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এবারও প্রীতি সম্মিলনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আগরতলা প্রেসক্লাব কর্তৃপক্ষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করবেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...