১৩৫টি ড্রাগসের কৌটাসহ ড্রাগস প্যাডলার আক্রম বণিককে আটক করলো পুলিশ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলাসহ বিভিন্ন এলাকায় ক্রমশ বেড়েই চলছে নেশা কারবারিদের রমরমা কারবার , যা সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দিচ্ছে অন্ধকারাছন্ন ভবিষ্যতের দিকে যা খুবই ভয়াবহ। নেশা কারবারিদেরকে আটক করতে পুলিশের ভূমিকা সন্তোষজনক নই, কেননা গোটা কয়েককে আটক করতে সক্ষম হলেও মূল মাস্টারমাইন্ডকে আটক করতে পুলিশ এখনো সক্ষম হয়নি। তা সত্বেও জারি রয়েছে পুলিশের প্রচেষ্টা , সেই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এক নেশাকারবারিকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ।

এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে রাধানগর এলাকায় বিপ্লব বণিক নামে এক যুবক নেশাসামগ্রী বিক্রি করতে আসবে। সেই খবরের ভিত্তিতে রাধানগরে পুলিশ অভিযান চালিয়েছে এবং খবর মোতাবেক সাস্পেক্ট বিপ্লব বণিক আসতেই পুলিশ তাকে আটক করে এবং তার কাছে থেকে ১৩৫টি ড্রাগসের কৌটা উদ্ধার করে পুলিশ।

যার বাজার মূল্য ৫০ হাজার টাকা বলে জানান তিনি।তাছাড়া তাকে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তার সঙ্গে আরও পাঁচ জন জড়িত রয়েছেন।যথারীতি তাদের বাড়িতে পুলিশ অভিযান চালায় কিন্তু তাদেরকে আটক করতে সক্ষম হয়নি।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...