পুলিশের জালে দুই বাংলাদেশী সহ এক ভারতীয় দালাল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অবৈধভাবে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক। পুলিশের জালে দুই বাংলাদেশী সহ এক ভারতীয় দালালও। গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে গাবতলী বলাই দাসের বাড়িতে দুইজন বাংলাদেশী নাগরিক অবস্থান করছে।

সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অভিযান চালায় শুক্রবার রাতে। সেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এক মহিলা সহ দুইজন বাংলাদেশীকে। ধৃতরা হলেন শেখ করিম, আফসানা আক্তার। অভিযোগ অবৈধভাবে তারা প্রবেশ করেছে।

পাশাপাশি বাংলাদেশী নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক বলাই দাস ও তাদের পারাপারে সাহায্য করার অভিযোগে সজল সরকার নামে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করেছে রিমান্ডের আবেদন জানিয়ে আমতলী থানার পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...