আগরতলা রেল স্টেশন থেকে পশ্চিমবাংলা যাওয়ার সময় আটক ৪ বাংলাদেশী নাগরিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ অব্যাহত। অভিযোগ দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশী কতিপয় নাগরিক ভারতে প্রবেশ করছেন। তারা আগরতলা রেল স্টেশন দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার চেষ্টা করছে। তবে ধরাও পড়ে যাচ্ছে। আগরতলা রেল স্টেশন থেকে পশ্চিমবাংলা যাওয়ার সময় মঙ্গলবার জি আর পির হাতে ফের ধরা পড়ে ৪ বাংলাদেশী নাগরিক।

অভিযোগ অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। ধৃতরা হল মোহম্মদ সহিদুল ইসলাম, আকবর আলি, মোহম্মদ মৈনুল ইসলাম ও আক্রাম হক। আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশী নাগরিকরা জানায় তারা পশ্চিমবাংলায় যাওয়ার জন্য রেল স্টেশনে আসে। এভাবে রেলপথ ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ কারী বাংলাদেশী নাগরিকদের ক্রমাগত ধরা পড়ার ঘটনায় সীমান্তে বি এস এফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...