যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে,ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনা রয়েছে : প্রতিমন্ত্রী সুরেশ গোপী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পর্যটন শিল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে। যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা সফরে এসে পর্যটন দপ্তরের পর্যালোচনা সভায় একথা গুলি বললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

তিনি আহ্বান জানান অন্য রাজ্যগুলির সঙ্গে প্রতিযোগিতার মনোভাব নিয়ে পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে আসার। মঙ্গলবার তিনদিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। এম বি বি বিমান বন্দরে উনাকে স্বাগত জানায় পর্যটন দপ্তরের অধিকর্তা। পরে রাজ্য রাজ্য অতিথিশালায় পর্যটন দপ্তরের পর্যালোচনা বৈঠক করেন দপ্তরের আধিকারিকদের সঙ্গে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সচিব ইউ কে চাকমা, অধিকর্তা, পর্যটন উন্নয়ন নিগমের এম ডি, পুর নিগমের অতিরিক্ত কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জানান, যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। রাজ্যের পর্যটন মন্ত্রী বলেন বৈঠকে বর্তমানে চলা প্রকল্প ও আগামী দিনের পর্যটনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন রাজ্য সরকার পর্যটনের বিকাশে কাজ করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিত পথে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা আখাউড়া চেকপোস্ট ঘুরে দেখেন এবং ও এন জি সির প্রধান কার্যালয়ে বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। এদিকে সফরে কেন্দ্রীয় মন্ত্রীর কর্মসূচী রয়েছে ঊনকোটি গোমতী জেলাতেও।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...