রাজস্থানকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে চলে এল চেন্নাই

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- নিজেদের ঘরের মাঠে আজ ৫ উইকেটে জিতেছে চেন্নাই । আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রানের মাঝারি সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ১৩ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো চেন্নাই। এক ম্যাচ কম খেলা রাজস্থান ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে। তবে টানা তিন হারে তাদের অবস্থা কিছুটা নড়বড়ে হয়ে গেছে। অথচ টানা জয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে এক পা দিয়েই রেখেছিল তারা। ১২ ম্যাচে চেন্নাইয়ের সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে সানরাইজার্স হায়দরাবাদ।

আগে ব্যাট করতে নেমে আজ রানের চাকা ঠিকভাবে সচল রাখতে পারেনি রাজস্থান। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (২৪) ও জস বাটলার (২১) বিশের ঘর পার করলেও রান তুলেছেন ওয়ানডের গতিতে। তিনে নামা অধিনায়ক সাঞ্জু স্যামসন ব্যাট করেছেন আরও ধীরগতিতে। ১৯ বলের মোকাবিলায় ১৫ রান করেছেন তিনি। ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলতে পারে রাজস্থান। তবে শেষদিকে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল মিলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। ৩৫ বলে ৪৫ রান করেন পরাগ। আর জুরেলের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৮ রান।  বল হাতে চেন্নাইয়ের সিমারজিত সিং ৪ ওভারে ২৬ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। আর পেসার তুষার দেশপান্ডে নিয়েছেন ২ উইকেট।

জবাবে সাবধানী শুরু পায় চেন্নাই। দুই ওপেনার বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন। ১৮ বলে ২৭ রান করে ওপেনার রাচিন রবীন্দ্র বিদায় নিলে ভাঙে এই জুটি। তবে তিনে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় টিকে থাকেন শেষ পর্যন্ত। ৪১ বলে ৪২ রান করেন তিনি।

লক্ষ্য বড় না হওয়ায় চেন্নাইয়ের বাকি ব্যাটাররাও খুব বেশি তাড়াহুড়ো করেননি। উইকেট ধরে খেলতে গিয়ে বেশিদূর যেতে পারেননি মঈন আলী (১১)। তবে কিছুটা ব্যতিক্রম ডেরিল মিচেল। ১৩ বলে ২২ রান করেছেন এই কিউই ব্যাটার। কিন্তু শেষদিকে কিছুটা চাপে পড়ে যায় চেন্নাই; বিশেষ করে ১৬তম ওভারে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে রবীন্দ্র জাদেজা বিদায় নিলে।

থার্ড ম্যান অঞ্চলে বল ঠেলে এক রান পূর্ণ করে দ্বিতীয় রান নেওয়ার জন্য ক্রিজের অর্ধেকটা পার হয়ে যান জাদেজা, কিন্তু থার্ড ম্যান থেকে বল পেয়ে উইকেটকিপার স্যামসন বল ছুড়ে মারেন জাদেজার প্রান্তে। বল লাগে জাদেজার গায়ে। তবে জাদেজা বলের দিকেই তাকিয়ে ছিলেন। ফলে থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন।

তবে জাদেজার বিদায়েও খুব একটা ক্ষতি হয়নি চেন্নাইয়ের। কারণ লক্ষ্যটা তখনও হাতের মুঠোয়। পরের দুই ওভারে আসে ১৬ রান। ১৯তম ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে বাকি কাজ সারেন সমীর রিজভী। এই জয়ে টিকে রইলো চেন্নাইয়ের প্লে-অফ স্বপ্ন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...