মৎস্য দপ্তরে এলডিসি পদে চাকরি প্রাপকদের অফার তুলে দিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেআরবিটির মাধ্যমে যারা সরকারি চাকরিতে নতুন অফার পাচ্ছেন কর্মক্ষেত্রে আগামীদিনে তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সময়ের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। আজ প্রজ্ঞাভবনের ৩ নং হলে এক অনুষ্ঠানে জেআরবিটির মাধ্যমে মৎস্য দপ্তরে এলডিসি পদে চাকরি প্রাপকদের অফার অব অ্যাপোয়েন্টমেন্ট অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

 

উল্লেখ্য, মৎস্য দপ্তরে জেআরবিটির মাধ্যমে ৭২ জনকে এলডিসি পদে আজ অফার অব অ্যাপোয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সাথে উন্নয়ন কর্মসূচি রূপায়ণের পাশাপাশি জেআরবিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে চাকরির অফার অব অ্যাপোয়েন্টমেন্ট দিচ্ছে। আজ যারা অফার অব অ্যাপোয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা ও অধিকর্তা সন্তোষ দাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...