বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পরলো গাঁজা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি ঘরের আসবাবপত্রের সঙ্গে গাঁজা পাচার। প্রতিদিন নিত্যনতুন ভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে চাইছে পাচারকারীরা। কিন্তু পুলিশের তৎপরতার কারণে একের পর এক নতুন নতুন পন্থাও মার খাচ্ছে। আজ সোমবার এমন এক নতুন পন্থা অবলম্বন করে আগরতলা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পরলো গাঁজা সমেত কন্টেইনার গাড়ি। বিবরণে প্রকাশ, সোমবার সকাল দশটা নাগাদ আগরতলা থেকে AS28JC-0792 নম্বরের একটি কন্টেইনার গাড়ি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে। তখন থানার পুলিশ গাড়িটি তল্লাশি করতে চাইলে চালক পালিয়ে যেতে চাইছিল। তখন পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশি করে’ এরং বাড়িঘরের আসবাবপত্রের মধ্যে প্রচুর পরিমাণ গাঁজার প্যাকেট লুকায়িত অবস্থায় পাওয়া যায়। পুরানো বসার সুপাতে এই গাঁজা গুলিকে প্যাকিং করা হয়েছিল, যাতে পুলিশের সন্দেহ না হয়। কিন্তু পুলিশ সমস্ত গাড়ি তল্লাশি করে দেড়শো কেজি গাঁজা জব্দ করে। যার কালোবাজারি মূল্য পঁচিশ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এদিকে গাড়ির চালক মজিবুর আলী ও সহচালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি অসমের বঙ্গাইগাও জেলায়। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলার রুজু করেছে পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...