এক পরিবারের তিনজনের মৃত্যুর তদন্ত চাইছে বিরোধী দলনেতা

Date:

একই পরিবারের তিন ব্যক্তির মৃত্যুর সঠিক তদন্ত চেয়েছে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা । শ্রী দেববর্মা কি কারণে তিন তিনটি প্রাণ অকালেই ঝরে গেল তার কারণ জানতে চেয়েছে । মৃত্যু রহস্য উদঘাটনে বদ্ধপরিকর বিরোধী দলনেতা ।

 

প্রসঙ্গত মেলাঘরের ঠাকুর পাড়া এলাকায় এক পরিবার মা বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা সরজমিনে তদন্ত করতে শনিবার পরিদর্শনে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন , এইভাবে একই পরিবারের তিন তিনটি মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারে না ।

 

এ মৃত্যুর পিছনে কোনও না কোন রহস্য লুকিয়ে রয়েছে । সঠিক তদন্ত করলে মৃত্যুর রহস্য উদঘাটন না হওয়ার কোনো কারণ নেই । বিরোধী দলনেতা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...