একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেলাঘর ঠাকুরপাড়া স্কুলের উল্টো দিকের গলিতে চিন্তাহরণ পালের বাড়ি। তিনি পেশায় মৃৎশিল্পী হলেও বর্তমানে ঠাকুরপাড়া স্কুলে মিড-ডে-মিলের কাজে যুক্ত ছিলেন। তার স্ত্রী প্রতিভা পালও এই কাজে সাহায্য করেন। সুযোগ পেলে বাড়িতে মূর্তিও তৈরি করেন তারা। তাদের এক ছেলে এবং এক মেয়ে। ছেলেটি প্রায় ২০-২৫ বছর আগে এলাকার মধু সাহার পুকুরে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল। আজ পর্যন্ত জানা যায়নি ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল।

 

শুক্রবার সকালে চিন্তাহরণ পাল স্কুলে না আসায় একজন সহকর্মী বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু তারা দরজা না খোলায় পাশের বাড়ির লোকজন আসেন এবং দরজা খুলেন। তখনই দেখা যায় মা, বাবা ও মেয়ে বিছানায় পড়ে আছেন। জানা গেছে চিন্তাহরণ পালের মেয়ে মনিকা ভালোভাবে হাঁটাচলা করতে পারেন না। মেয়েটি বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও কলেজ পর্যন্ত পড়াশোনা করেছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনা আত্মহত্যা না কি খুন তা এখনও জানা যায় নি।আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...