পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে পুর নিগমের কমিশনার নিকট ডেপুটেশন নারী সমিতির 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে পুর নিগমের কমিশনার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটি।এদিন সংগঠনের সদর বিভাগীয় সম্পাদিকা মিতালী ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান , রেগা, টুয়েপ ও সামাজিক ভাতা নিয়ে সাধারণ মানুষের উপর সমস্যা সৃষ্টি হয়েছে। সৃষ্ট সমস্যা সমাধানের দাবিতে আজ সোচ্চার হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটি। সংগঠনের দাবি, টুয়েপ প্রকল্পে ১০০ দিনের শ্রম দিবস সুনিশ্চিত করা এবং এই প্রকল্পে নিয়মিত ৩৪০টাকা মুজরি প্রদান করা, নিয়মিত সামাজিক ভাতা প্রদান এবং ভাতা প্রাপকদের সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি।এদিন সংগঠনের পক্ষ থেকে পুর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভও প্রদর্শন করা হয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...